জামালপুর জেলার সরিষাবাড়ী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধার সন্তান মুক্তচিন্তাশীল লেখক এম. মনজুর মোর্শেদ তরফদার (সোহেল) আজ অপরাহ্ণে তার ফেসবুক আইডির এক পোস্টে সমসাময়ীক বিষয়ে তিনি
লিখেন, "তবুও ন্যায়বিচার প্রত্যাশা করছি।
একটা রুচিহীন লোভের বিষে বিষাক্ত সমাজে বাস করছি আমরা। ব্যক্তিত্ব মূল্যবোধ নির্বাসনে দিয়ে আদর্শহীন পথে অস্হির অশান্ত সমাজ তৈরি করছে এসব দুর্নীতিবাজ নোংরা চরিত্রের ব্যবসায়ীরা। যেনতেন উপায়ে রাতারাতি অঢেল অর্থসম্পদের মালিক হতে মানুষের সম্পদ লুট করতেও তারা কুণ্ঠিত হয়নি, আজ এ সকল মানুষেরাই সমাজকে অশান্ত করে তুলছে প্রতিনিয়ত। সৎ মানুষরা সমাজে বোকা বিদ্রুপ উপহাসের পাত্র। আদর্শিকদের গৃহসন্যাসী বানিয়ে রাখা হয়েছে। প্রতিনিয়ত অনাচার ব্যভিচারে লিপ্ত হওয়ার পরেও সমাজ-সংস্কৃতি আজ বিকৃতদের হাতেই। প্রতিবাদী চরিত্রের জায়গায় কাপুরুষরা নিয়েছে ঠাই। সিভিল সোসাাইটি বড় বেশী দুর্বল, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াও আজ তাদেরই দখলে। মানুষের সম্পদ লুট, সামাজিক অপরাধ বন্ধ করার বিরুদ্ধে আজ জাগ্রত হবার,গনজাগরনের সময় এসেছে। এই শ্রেনীর মানুষের মনে যখন চিন্তায় লাজশরমহীন দূর্নীতি-উদ্ধত্যপনা বেপরোয়া হয়ে দেখা দেয় সেখানে সরকারের লাগামটানা কঠিন হয়ে দাঁড়ায়। জনগনকেও আদর্শিক সমাজ রাজনীতি বিনির্মানে আসতে হবে। শুধু সরকারের ওপর দায় চাপালেন হবে না, শুধু রাজনীতির হিসেব কষলে চলবেনা।"